See More Post

বিবেকের তাড়নায়

গতকাল দিনটা খুবই ভালো একটা দিন ছিল। অফিসে আসার সময় পথের মধ্যে এই বাচ্চাটিকে পাই। সে বাসা থেকে একা একাই বের হয়ে হারিয়ে যায়। অফিসে দেরি হয়ে যাবে এই ভয়ে! বাচ্চাটিকে একটি চায়ের দোকানে রেখে অফিসে চলে আসি😧😧। আসার পথে বাচ্চাটিকে পাওয়া গেছে মর্মে একটি পোস্ট দেই, অফিস জয়েন করি। কিন্তু কিছুতে মন মানছিলনা, তাই বিবেকের তাড়নায় অফিসে বলে বেরিয়ে যাই বাচ্চাটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেয়ার লক্ষ্য নিয়ে। ইতোমধ্যেই আমার পোস্টটি দেখে আমাদের নাঃগঞ্জ ডিস্ট্রিক্ট এম্বাসেডর Ferdaushi Islam Liza আপু আমার সাথে যোগাযোগ করে বলেন যে চলেন ভাই বাচ্চাটিকে তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেই। দুজনে বেড়িয়ে পরলাম বাচ্চাটির বাবা-মায়ের সন্ধানে, মাঝে কিছু ঝক্কি-ঝামেলার পেরিয়ে কয়েক ঘন্টার খোঁজাখুঁজির পর বাচ্চাটির বাসায় গিয়ে বাচ্চাটি যে তার পরিবারে তথা তার বাবার কাছে পৌঁছেছে সেটা নিশ্চিত হই। তখন কি যে ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবাই দোয়া করবেন যে এভাবেই সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে পারি।


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৪

Date:- ২৯/১০/২০১৯ ইং

Suhridoy Howlader

Jhalokathi District Ambassador

5th Batch

Web Reg: 98

01674591578


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।