See More Post

উদ্যোক্তা তৈরির আহ্বানে পঞ্চম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত | ঢাকা টাইমস ||



ঢাকাটাইমস ডেস্ক|  আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২০:৪৩ | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ২০:৪১


‘উদ্যোক্তা হোক অর্থনীতির অন্যতম শক্তি’ এই লক্ষকে সামনে রেখে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উদ্বোধন হয় দেশের শীর্ষ উদ্যোক্তা ভিত্তিক সংগঠন ‘নিজের বলার মতো একটি গল্প’ র পঞ্চম উদ্যোক্তা সম্মেলন। দিনব্যাপী দেশ ও প্রবাসী প্রায় পাঁচ হাজার সফল উদ্যোক্তাদের পদচারণায় মুখরিত হয় মিরপুর ইনডোর স্টেডিয়াম।


আয়োজনে অংশ নিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে “নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের” অবদান অনেক। যেই মহান মঞ্চ থেকে এ ধরনের মহৎ কাজ পরিচালনা হচ্ছে সেই মঞ্চের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ। বিশ্ববাজারে অন্যতম স্থানে দেশকে নিয়ে যেতে উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশে উদ্যোক্তাদের নানা ধরনের অনুদান দেওয়া থেকে শুরু করে জমি বরাদ্দের মাধ্যমে শিল্প কারখানা সৃষ্টিতেও ভূমিকা পালন করছে শিল্প মন্ত্রণালয়। এখানের সব উদ্যোক্তাকে আমি অনুরোধ করবো কৃষি যন্ত্রপাতি নিজ দেশে উৎপাদন নিয়ে কাজ করতে। তাহলে আমদানি নির্ভর ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।’


উদ্যোক্তা ভিত্তিক প্লাটফর্ম নিজের বলার মতো একটি গল্প প্রায় সাড়ে পাঁচ বছর ধরে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট সাড়ে ছয় লাখের বেশি তরুণ-তরুণীকে ২০টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে প্রায় চার হাজার ৪০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও। সম্পূর্ণ অলাভজনক এ সংগঠনটি শুধু উদ্যোক্তা সৃষ্টিই নয়, সৃষ্ট উদ্যোক্তাদের ব্যবসায়ীক প্রসারেও পালন করছে নানা ভূমিকা।


সারদিন নানা আয়োজনের মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের জন্য নানা কর্মশালা, একজন উদ্যোক্তা কেমন হওয়া উচিৎ এবং ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে নিজের উদ্যোগকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারা যায়সহ নানা বিষয়ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়।


দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে আমাদের তরুণ শিক্ষার্থীরা। তাই এই ফাউন্ডেশন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম উদ্যোক্তা তৈরি করতে দিয়ে যাচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ।


বিকালের আয়োজনে সম্মেলনে যুক্ত হন দেশের ই লার্নিং প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুলের’ প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, আমরাই বাংলাদেশের কো ফাউন্ডার আরিফ আর হোসাইন, স্টার্টাপ বাংলাদেশের প্রেসিডেন্ট সামি আহমেদ, উইম্যান এন্ড ইকমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, দ্যা ডেইলি স্টারের চীফ বিজনেস অফিসার তাজদীন হাসান, এসবিকে টেক এর প্রেসিডেন্ট সোনিয়া বসির কবির, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, আইএসপিএবি এর প্রেসিডেন্ট এমদাদুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর চেয়্যারম্যান ডক্টর সবুর খান, ইক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার , বিসিএস প্রেডিসেন্ট সুব্রত সরকার, বিএসিসিও এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইন সহ প্রমুখ। এই অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধি এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীরা কিভাবে এখন থেকেই নিজেকে প্রস্তত করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।


সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হয় এবারের উদ্যোক্তা সম্মেলনের। এবারের আয়োজনে প্রায় ২২ জন উদ্যোক্তাকে সেরা গল্প সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয় আর একজনকে উদ্যোক্তা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা।


শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা পাওয়া রবিউল হাসান বলেন, ‘আমার প্রতিষ্ঠান ফেব্রিকন ফ্যাশনের শুরু হয় নিজের বলার মতো একটি ফাউন্ডেশনের ৯০ দিনের উদ্যোক্তা কর্মশালা থেকেই। একজন মানুষ কিভাবে ছাত্র অবস্থা থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে, কি ব্যবসা করলে আমি ভালো করবো, কিভাবে একটা প্রতিষ্ঠানকে শুন্য থেকে শীর্ষে নেবো সবকিছুই এই ফাউন্ডেশনের অবদান।’


সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার বলেন, ‘আমাদের প্লাটফর্মের উদ্যোক্তারা যাতে ২০২৩ সালে তাদের উদ্যোগকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে তার জন্য বিশেষ মেন্টিং করা হবে এই বছরজুড়ে। এখানে সবাই শুধু উদ্যোক্তা নন, তারা সবার আগে একজন ভালোমানুষ, যা প্রতিনিয়ত এখানে চর্চা করানো হয়। সংগঠনের নিবেদিত তিন হাজার দায়িত্বশীল ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে গত পাঁচ বছরে আমি লাখো উদ্যোক্তা তৈরি করেছি, যারা দেশে ও প্রবাসে প্রায় চার লাখ কর্মসংস্থান তৈরি করেছেন। এটা বাংলাদেশের জন্য আমার স্বেচ্ছাসেবী কাজ।’ 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।