See More Post

News24 TV সংবাদ এ "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন ২০২৩ এর সংবাদ


News24 TV এর  এ সংবাদ  এ বলা হয় -

৫ম বারের মত অনুষ্ঠিত হলো অনলাইন ভিত্তিক উদ্দ্যোক্তাদের প্লাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের উদ্দ‍্যোক্তা মহাসম্মেলন। রাজধানীর মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।দেশের ৬৪ জেলা ও বিশ্বের বিভিন্ন দেশে থেকে প্রায় ৫ হাজার তরুণ উদ্দ্যোক্তা এতে অংশ নেয়।চাকরী করব না চাকরি দেব এই মূলমন্ত্র ধারন করে ২০১৮ সালে শুরু হয় এই ফাউন্ডেশনের যাত্রা। বর্তমানে এর সদস্য সংখ্যা ৬ লাখেরও বেশি বলে জানান আয়োজকরা। তরুণ উদ্দ্যোক্তরা  জানান শিক্ষা জীবন শেষ করে চাকরির পিছনে না ঘুরে সল্প পূজি নিয়ে নিজেরায় সার্মথ্য অনুযায়ী কাজ শুরু করেছেন। ভবিষ্যতে এই কার্যকর আরও বিস্তৃত করার মাধ্যমে বেকারত্ব দূরীকরণে বড় ধরনের ভুমিকা রাখার প্রত্যয় জানান উদ্দ্যোক্তা ও আয়োজকরা। এবারের তরুন এসব উদ্দ্যোক্তাদের মাঝে ২২ জনকে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেওয়া হয়।


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।