See More Post

প্রাণের শহর বাণিজ্য নগর চট্টগ্রামে #উদ্যোক্তা মিলন মেলা|

🕋বিসমিল্লাহির রহমানির রহিম 🕋
আলহামদুলিল্লাহ গতকাল (১১/১১/২০২৩) ছিল আমার প্রাণের শহর বাণিজ্য নগর চট্টগ্রামে #উদ্যোক্তা মিলন মেলা,
অনেক প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চমৎকার একটি আয়োজন সু-সম্পন্ন হল। অনুষ্ঠানের আয়োজনে এবং ক্যামরার পিছনের ভাই এবং বোনদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তবে তাদের অক্লান্ত পরিশ্রমের সুফল বয়ে আসল প্রাণের মিলন মেলায় প্রিয় ভাই - বোনদের হাসি খুশি আর উজ্জাসে। পুরো ১০০+ মেম্বারে হলরুমটি কানায় কানায় পরি পূর্ণ ছিল।
উপস্থিত ছিলেন সম্মানিত কোর ভলান্টিয়ার, মডারেটর, জেলা প্রতিনিধি, উপজেলা এম্ব্যাসেডর, ক্যাম্পাস এম্ব্যাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার সহ আজীবন সদস্যবৃন্দ সহ অনেক নতুন নতুন ভাই - বোন।
আরো উপস্থিত ছিলেন সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ
ফাউন্ডেশন উপদেষ্টা তারভীর শাহরিয়ার রিমন, ডাক্তার বিদুৎ বড়ুয়া, মো: নাজমুল হাসান, সুমেন কানেনগো।
আগত অতিথিদের চমৎকার আলোচনায় হলরুমটি মাতিয়ে রেখেছিলেন সারাক্ষণ।
চমৎকার এই প্রোগ্রামের আহবায়ক ছিলেন সম্মানিত এবং প্রিয় ভাই Md Tarek Uddin Noman ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ।
✅কৃতজ্ঞতা প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যিনি আমাদের মাঝে এই বিশাল নেটওয়ার্ক সৃষ্টি করে দিয়েছেন, প্রিয় স্যারের জন্য আন্তরের অন্তঃস্থল থেকে সব সময়ই দোয়া রইল আল্লাহ যেন স্যারকে দীর্ঘ ও সুস্থ হায়াত দান করেন (আমিন) 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।